চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির বিশেষ সভা কাল

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:০৯

চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির বিরাজমান পরিস্থিতির অবসান, সমিতির গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনের সময়সূচি নির্ধারণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির আহবায়ক মো. হাফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।