গরু মোটাতাজাকরণে অবৈধভাবে আসা ট্যাবলেট ব্যবহার বন্ধের জন্য মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলে ও মত্স্যচাষিদের আপদকালীন প্রণোদনা দেওয়ারও সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য-শহিদুল ইসলাম (বকুল) ও নাজমা আকতার অংশ নেন।
