আনসারে ১৫ জনকে র‍্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:২৭

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সহকারী পরিচালক হতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- জয়নাল আবেদীন, এস.এম. শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল আলীম, কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন এবং মোহাম্মদ জসীম উদ্দিন।

গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের উপ-পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। গতকাল বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। 

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে বাহিনীর কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখবেন, এটাই বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশিত। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে জয়নাল আবেদীন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম