মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:২৫

মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। বৃহস্পতিবার সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে নগর ভবন থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র্যালি করা হয়। সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। এ সময় মেয়র বলেন, ২৫-৩১ জুলাই পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি চলাকালীন সময়ে মশার ওষুধ ছিটানো কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবগত করতেও নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।