জগন্নাথপুরে ত্রাণ বিতরণ

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:২৬

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রীর চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  উপজেলা প্রশাসনের আয়োজনে কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩০০ পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণ করেন ইউএনও মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম। এ সময়  ইউনিয়ন পরিষদের সচিবসহ মেম্বারগণ উপস্থিত ছিলেন।