চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিরাপদ, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সবুজ জনপদ হিসেবে চট্টগ্রাম মহানগরী দৃশ্যমান হচ্ছে। এ কাজে সব সময় নগরবাসীকে আমাদের সহযোগী হিসেবে চাই। আমার প্রত্যাশা উন্নত দেশের সমৃদ্ধ নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা এবং তা বাস্তবায়ন সম্ভব। তিনি গতকাল বৃহস্পতিবার দুুপুরে নগরীর জামালখান রীমা কনভেনশন সেন্টারে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। মেয়র বলেন, চসিকের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। গত অর্থবছরে ৫৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা চসিকের ইতিহাসে রেকর্ড।
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৪টি
স্বর্ণের বার জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট থেকে যাত্রী আনা-নেওয়ার জন্য ব্যবহূত রিজেন্ট এয়ারওয়েজের একটি গাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। এসব স্বর্ণের ওজন সাত কেজি ৪৮৮ গ্রাম এবং এগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে একটি কাপড়ের ব্যাগে স্বর্ণগুলো পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।
