কাপ্তাই হ্রদ থেকে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৩০

রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের বড়গাং এলাকায় কাপ্তাই হ্রদ থেকে বৃহস্পতিবার দুপুরে ভাসমান অবস্থায় প্রান্ত দেওয়ানজি (১৮) এবং তাহমিনা খানম তিন্নি (১৬) নামের দুই জনের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি পুলিশ। নিখোঁজের দুই দিন পর তাদের দুই জনের মরদেহ গতকাল কাপ্তাই হ্রদে ভেসে ওঠে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি জানান, কিভাবে দুই জনের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।