লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণ তিন জন আটক

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৩১

লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বুধবার দুপুরে সদর উপজেলার চর আলী হাসান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, রফিকুল ইসলাম ব্যাপারির ছেলে বাহার, দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন ও আবু তাহেরের ছেলে সাকিল।