কাঠালিয়ার ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৩২

কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে নিজ বাড়ি ফেরার পথে হাসপাতাল রোড সংলগ্ন ব্রিজের দক্ষিণ পার্শ্বে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র রামদা দিয়ে হাত ও কোমরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে চেয়ারম্যানের চিত্কারে লোকজন এসে তাকে উদ্ধার করে কাঠালিয়া (আমুয়া) হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, আমুয়া গ্রামের ইনছু খানের ছেলে আবুল খানসহ তার সহযোগীরা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে। সন্দেহভাজন হিসেবে আবুলের বাবা ইনছু খানকে আটক করা হয়েছে।