ফুলবাড়ীয়ায় ইউপি উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৪২

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ১১ ভোট কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন বাদল (চশমা) ছয় হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হক পেয়েছেন (মোটরসাইকেল) চার হাজার ১৮৬ ভোট। বিকালে উপজেলা পরিষদের কন্ট্রোল রুম থেকে ইউএনও লীরা তরফদারের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল।

আরও পড়ুন: রান্না করা মাংসের হাড়ে ইয়াবা, গ্রেফতার ১

অপরদিকে ৯ নং এনায়েতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপনির্বাচনে মো. আ. ছামাদ (ফুটবল) ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জুয়েল মিয়া চন্দন (তালা) পেয়েছেন ৫৮৫ ভোট।

ইত্তেফাক/অনি