রান্না করা মাংসের হাড়ে ইয়াবা, গ্রেফতার ১

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৯:১৭

মাদকের বিস্তার ঠেকাতে উঠেপড়ে লেগেছে আইন প্রয়োগকারী সংস্থা। অপরদিকে বসে নেই মাদক সংশ্লিষ্ট চোরকারবারি ও ব্যবসায়ীরা। বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় মাদকের হাতবদল হচ্ছে। ইতিমধ্যে মানুষের পেটে, তেলের ট্যাংকে, সুপারির ভেতরে, হাঁটুর ভাঁজে ইত্যাদিতে মাদক পাচার কালে আটক হয়েছেন কারবারিরা। তবে এবার চাঁদপুরের কচুয়ায় আরেক নতুন কায়দার খবর মিলল।

কচুয়ায় অভিনব কায়দায় ইয়াবা বিদেশে পাচারকালে রিপন নামে (২৮) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের রুহল আমিনের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ জানান, রিপন রান্না করা মাংসের হাড়ের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচার করার চেষ্টা করছিল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একই উপজেলার উজানী গ্রামের বিদেশগামী এক লোকের কাছে চালানটি পৌঁছানোর কথা ছিল। 

আরও পড়ুন: বন্যার্তদের জন্য আবুল খন্দকারের ভ্রাম্যমাণ ‘সেবা’

গোপনে সংবাদ পেয়ে কচুয়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ রাসেল ও আমি সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে সাতশ পিস ইয়াবাসহ আটক করি। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/অনি