মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে সদ্য নিয়োগপ্রাপ্তদের জন্য ১৪তম ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে।
এবার আলাদাভাবে এমটিও (আইটি) এবং এমটিও (ল) – এই দুই বিভাগে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পৃথক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
২৭ জুলাই, প্রথম ধাপে ২০ জন এমটিও (আইটি) কর্মকর্তার অংশগ্রহণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধন হয়। এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মতিউল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আধুনিক ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে আপনাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে এখন থেকেই মানসিক প্রস্তুতি নিতে হবে।
অন্যদিকে এমটিও (ল) পদে নিয়োগপ্রাপ্ত ২০ জন কর্মকর্তার জন্য ৩ আগস্ট বিআইবিএম-এ দ্বিতীয় দফার ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়। এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান ঝুঁকি ব্যবস্থাপক (সিআরও) মো. জাকির হোসাইন।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা; বিআইবিএম-এর ডিরেক্টর ট্রেনিং মো. আলমগীর; প্রফেসর মো. মহিউদ্দিন সিদ্দিক; অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ফয়সাল হাসান; ফ্যাকাল্টি মেম্বার মাহমুদুল আমিন মাসুদ; মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এবং অন্যান্য অনুষদ সদস্যরা।

