দুই দশক পূর্ণ করলো তারুণ্যের জনপ্রিয় ব্র্যান্ড মোজো। মঙ্গলবার (১৪ এপ্রিল) সারা দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে বাংলাদেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজোর ২০তম জন্মদিন।
রাজধানীর আকিজ হাউজে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় মোজোর জন্মদিন, যার মাধ্যমে সূচনা হয় মোজোর ২১তম বর্ষের পথচলা। একইসঙ্গে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সারাদিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হয়, যা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।
উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠেও সারাদিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন করা হয়, যেখানে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় মোজোর ২০তম জন্মদিন। এই মেলাটিও চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। এছাড়া হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত বৈশাখী মেলা ও কনসার্টেও মোজোর জন্মদিন উদযাপন করা হয়।
পাশাপাশি, সারা দেশব্যাপী প্রায় ৪০টি বৈশাখী মেলায় মোজোর পক্ষ থেকে ভোক্তাদের জন্য আয়োজন করা হয় ফান অ্যান্ড গেমস, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।
দুই দশকের এই পথচলা নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও জনাব সৈয়দ জহুরুল আলম বলেন,“ভোক্তাদের ভালোবাসায় মোজো খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। আমরা কৃতজ্ঞ প্রতিটি মানুষের কাছে, যারা গত ২০ বছর ধরে আমাদের সঙ্গে আছেন। আশা করি, আগামীতেও সবাই মোজোকে এভাবেই ভালোবাসবেন এবং একটি বাংলাদেশি ব্র্যান্ডকে এগিয়ে নিতে পাশে থাকবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

