মোহাম্মদ মামদুদুর রশীদ ও শেখ মোহাম্মদ মারুফ এবিবি-র ভাইস চেয়ারম্যান ও ট্রেজারার নির্বাচিত 

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৬:৩৪

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স  বাংলাদেশ   লিমিটেড (এবিবি)-এর ১৭৭তম বোর্ড অব গভর্নরস সভা গত ৩ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবিবি-র চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।

সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যমান ৭ সদস্যের স্থলে আরও ১০ টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে এবিবি-র বোর্ড অব গভর্নরসের অন্তর্ভুক্ত করে মোট ১৭ সদস্যবিশিষ্ট বোর্ড পুনর্গঠন করা হয়। 

এছাড়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবিবি-র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ ট্রেজারার পদে নির্বাচিত হন।

ইত্তেফাক/আইএ