তানোরে ইউপি উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২৩:১৯

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মাইনুল ইসলাম স্বপন। 

মাইনুল ইসলাম স্বপন নৌকা প্রতীকে পেয়েছেন ৮হাজার ৮শত ১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীক নিয়ে রেজাউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৯ ভোট। ৪ হাজার ৭শত ৯১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের মাইনুল ইসলাম স্বপন।

আরও পড়ুন : ফারুক হত্যা: জামায়াতের সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬ শত ৬০ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৯ শত ৬১জন। আর মহিলা ভোটার ১২ হাজার ৬ শত ৯৯ জন। মোট ভোট কেন্দ্র ১০টি। বুথের সংখ্যা ৫৮টি। 

ইত্তেফাক/কেআই