সালথায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:৫৭

ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানকালে মো. ইসমাইল জবিউল্লাহ (২৩) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রাম থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইসমাইল জবিউল্লাহ সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বালিয়া গট্টি গ্রামের মো. মনির মোল্যার ছেলে। 
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ইসমাইল জবিউল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে। এছাড়া তিনি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিলেন বলে তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ইত্তেফাক/এএইচপি