নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিক ১৬ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার বাদশা নারিকেল গাছ প্রতীকে ৬ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। এছাড়া আমিরুল ইসলাম ইমন মোবাইল ফোন প্রতীকে ২ হাজার ৫৯২ ভোট ও মজিবুর রহমান ভুঁইয়া জগ প্রতীকে ৭৫৫ ভোট পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্সবমুখর পরিবেশে পৌরসভার মোট ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৃষ্টির মধ্যেও ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌরবাসী বৃষ্টিতে ভিজে আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য, নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, ৩১ কাউন্সিলর প্রার্থী ও ৬ জন সংরক্ষিত মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
