ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর আওতাধীন ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের বন্যার্ত মানুষকে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষায় তাদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ‘আলোর ফেরিওয়ালা’। কেউ বিদ্যুতায়িত হলে খালি হাতে তাকে স্পর্শ না করা, বৈদ্যুতিক খুঁটি বা তার ছিঁড়ে গেলে এবং যে কোনো দুর্ঘটনার সংবাদ সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুত্ অফিসে জানানোর জন্য অনুরোধ করা হয়। ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর বান্দুরা সাব জোনাল অফিস গত মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করে। বান্দুরা সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. আবুল কামালের নেতৃত্বে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন থেকে নৌকাযোগে এই সচেতনতামূলক প্রচারণা শুরু হয়।
