দেলদুয়ারে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া চকবাজারে ওয়ার্ড কমিটির মিটিং এ যোগদানের সময় তাদের আটক করা হয়।
আরও পড়ুনঃ ময়মনসিংহে প্রকাশ্যে যুবক খুন
গ্রেফতারকৃতরা হলেন, আটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক রতন ও থানা যুবদলের সদস্য শাফায়েত হোসেন শিপলু। তাদের গ্রেফতারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র রাত কাটাচ্ছেন।
ইত্তেফাক/নূহু
