রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় আরো পাঁচ আসামিকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রিমান্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আব্দুল রাজ্জাক আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেছিলেন।
আসামিরা হলেন : মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)। হত্যাকাণ্ডের সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে রেনু হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে। এর আগে গ্রেফতার আসামিদের মধ্যে পাঁচ জনকে চার দিন করে ও মূল আসামি হূদয়কে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। রেনু হত্যা মামলায় জড়িত এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
