অসহায় শিল্পীদের জন্য সভা করতে না দেওয়ায় প্রতিবাদ

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০০:৩১

অসহায় শিল্পীদের জন্য সভা করতে না দেওয়ায় প্রতিবাদ করেছে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের সংগঠন বাংলাদেশ-বেতার টেলিভিশন শিল্পী সংস্থা। গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সভায় এ প্রতিবাদ করেন সংগঠনটির নেতারা। সভায় সংস্থার সভাপতি ড. ইনামুল হক শিল্পী সমাজের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। এসময় সাধারণ সম্পাদক সাইফুল আযম বাশার, সহ-সভাপতি সুজিত মোস্তফা প্রমুখ ছিলেন। সভায় বিটিভির নানা প্রকার অনিয়ম তুলে ধরা হয়। বিটিভির মহাপরিচালক মৌখিক অনুমতি দেওয়ার পরও গত ১৭ জুলাই দুস্থ ও অসহায় শিল্পীদের সাহায্যার্থে প্রতিষ্ঠানটির সিনিয়র শিল্পীদের নিয়ে পূর্বনির্ধারিত একটি সভা করতে না দেওয়া ও তালিকাভুক্ত শিল্পীদের প্রতিষ্ঠানটির ক্যান্টিনে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ করে এর প্রতিকার দাবি করেন শিল্পী নেতারা। -প্রেস বিজ্ঞপ্তি