যুক্তরাষ্ট্রে ১৬ বছর পর ফের মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। দেশটির বিচার বিভাগ এই ঘোষণা দিয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এক বিবৃতিতে বলেছেন, তিনি ব্যুরো অব প্রিজনকে (বিওপি) পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিতে বলেছেন। উইলিয়াম জানান, খুন কিংবা ধর্ষণের ঘটনায় এদের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। চলতি বছরের ডিসেম্বরে এবং আগামী বছরে জানুয়ারিতে এসব মৃত্যুদণ্ড কার্যকর হবে। বিচার বিভাগ জানিয়েছে, কুখ্যাত বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে সব পক্ষ একমত হয়েছে।
