ফেনী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুকে ৩৫টি ফৌজদারি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এসব মামলায় হাজির হয়ে জামিন চাইলে গতকাল মঙ্গলবার হাইকোর্টের দুটি ডিভিশন বেঞ্চ তার দুই মাসের জামিন মঞ্জুর করে আদেশ দেয়। জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সুপ্রিম কোর্ট বার সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, দুটি বেঞ্চ ৩৫টি মামলায় তাকে জামিন দিয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এসব মামলা করে পুলিশ।
রফিকুল আলম ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি। তিনি ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী। এর আগে এই আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু দুটি মামলায় দণ্ডিত হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।
