প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা এবং বিজ্ঞান প্রস্তুতি

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৯:২৬

বাংলা

এই দেশ এই মানুষ

০১। প্রশ্ন : বাংলাদেশে বাঙালি ছাড়াও আর কোন ধরনের মানুষ বাস করে?

উত্তর : ‘এই দেশ এই মানুষ’ নামক প্রবন্ধে বাংলাদেশের নানা ধরনের মানুষের পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে।

বাংলাদেশে বাঙালি ছাড়াও আর যারা বাস করে: আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাঙালি। এছাড়াও এদেশে নানা ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। যেমন চাকমা, গারো, সাওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। এসব মানুষের রয়েছে নিজস্ব ভাষা ও নিজস্ব সংস্কৃতি।

০২। প্রশ্ন : বাংলাদেশের গৌরব কিসে?

উত্তর : ‘এই দেশ এই মানুষ’ নামক প্রবন্ধে বাংলাদেশের নানা ধরনের মানুষের জীবন-যাত্রার পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে।

যার মধ্যে বাংলাদেশের গৌরব: আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাঙালি। সংখ্যাগরিষ্ঠ বাঙালি ছাড়াও এদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে চাকমা, গারো, সাওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি ধরনের মানুষ। এদের নিজস্ব ভাষা রয়েছে। তাদের জীবনযাপন, আনন্দ-উত্সবেও রয়েছে নিজস্বতার পরিচয়। কিন্তু সবাই বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাকে ভালোবাসে মায়ের মতো করে। জীবনচিত্রে ভিন্নতা থাকলেও সবাই দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ। যা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অসামপ্রদায়িক রাষ্ট্র হিসেবে সুখ্যাতি এনে দিয়েছে। আর এখানেই আমাদের গৌরব।

০৩। প্রশ্ন : বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?

উত্তর : ‘এই দেশ এই মানুষ’ নামক প্রবন্ধে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উত্সবের পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবের নাম: আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাঙালি। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। আমাদের দেশে রয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তাছাড়াও রয়েছে কিছু জৈন ধর্মের মানুষ। এসব ধর্মের মানুষগুলো তাদের ধর্মমত অনুযায়ী ভিন্নভাবে জীবনযাপন করে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা উত্সবমুখরভাবে উদযাপন করে। বাংলাদেশের ধর্মীয় উত্সবগুলোর মধ্যে রয়েছে মুসলমানদের ঈদ, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ইস্টার সানডে, বড়দিন ইত্যাদি। এছাড়াও বাঙালির ‘পহেলা বৈশাখ’ ও ক্ষুদ্রজাতির লোকদের ‘বৈসাবি’ তো আছেই।

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

আমাদের জীবনে তথ্য

 

প্রশ্ন:তোমার একজন বন্ধু জাপানে থাকে। তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও। কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পার। এর জন্য তোমার কী কী প্রযুক্তির দরকার হবে ? লেখ।                                                                                              

উত্তর : আমি আমার জাপানে থাকা বন্ধুর সাথে চিঠি, টেলিফোন, মোবাইল ফোন, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে তথ্য বিনিময় করতে পারি।

হাতে লেখা চিঠি হলো সনাতন ও অ্যানালগ প্রযুক্তি। এ প্রক্রিয়ার তথ্য বিনিময় বেশ সময়সাপেক্ষ ব্যাপার। হাতে চিঠি লেখা এবং ডাক বা কুরিয়ার সার্ভিসে জাপানে থাকা বন্ধুর কাছে পাঠানোর পুরো প্রক্রিয়াই প্রাচীন বা সনাতন প্রযুক্তির অন্তর্ভূক্ত। অন্যদিকে টেলিফোন, মোবাইল ফোন, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অন্তর্ভূক্ত। জাপানে থাকা বন্ধুর সাথে স্বল্পতম সময়ে তথ্য বিনিময় করতে আমার প্রয়োজন হবে মোবাইল ফোনের খুদেবার্তা (এসএমএস), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন— ফেসবুক, টুইটার ইত্যাদি।

প্রশ্ন:আইসিটি কীভাবে পারস্পরিক যোগাযোগ সহজ করে?

উত্তর : আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য বিনিময় সহজ করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে সহজ করে।

সনাতন পদ্ধতিতে অন্যের সাথে কথা বলা বা চিঠি আদান প্রদানের মাধ্যমে তথ্য বিনিময় করা হতো। কিন্তু এটি ঝামেলাপূর্ণ ও সময়সাপেক্ষ ব্যাপার। আধুনিক আইসিটিনির্ভর যোগাযোগের উপকরণগুলো হলো— রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, মোবাইল ফোন ইত্যাদি। টেলিফোন, মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত দুজন ব্যাক্তি যোগাযোগ রক্ষা করতে পারে। তার চেয়েও সহজ ও দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা হলো খুদেবার্তা (এসএমএস), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন— ফেসবুক, টুইটার। এভাবে আইসিটি পারস্পরিক যোগাযোগ সহজ করে।

৭.দিশা তার বন্ধু বান্ধব পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে মিশে অনেক কিছু জানতে ও জানাতে পারে। দিশার এই জানার প্রক্রিয়াকে কী বলে? এই প্রক্রিয়া দিশাকে কীভাবে সাহায্য করে? এটি কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? উত্তর : দিশা যে প্রক্রিয়ায় কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করে তাকে তথ্য বিনিময় বলে।          তথ্য বিনিময় দিশাকে নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য বিনিময় ব্যাক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ।

৮.তুমি দৈনিক পত্রিকা ও টেলিভিশনে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে জানলে। এই তথ্য তোমাকে কী করতে সাহায্য করবে? এভাবে সম্প্রচার মাধ্যম থেকে তথ্য জেনে কোনটি রক্ষা করা যায়?

উত্তর : সংক্রামক ডেঙ্গু জ্বরের তথ্য প্রচার হওয়ার ফলে এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

তথ্যটি জেনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।

অনেক সময় সম্প্রচার মাধ্যম জলোচ্ছ্বাস বা উপকূলীয় তথ্য জানায়। এতে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যায়। ট্রলার, জাহাজ নিরাপদ আশ্রয় নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা যায়।

৯.রোহান তথ্য বিনিময়ের মাধ্যম ব্যবহার করে এই মাধ্যমগুলোকে এক কথায় কী বলে? রোহানের ব্যবহারকৃত ৩টি মাধ্যমের নাম লিখ। এটি ব্যবহারের ফলে রোহান সহজেই কোন কাজ করতে পারে লিখ।

উত্তর : রোহানের ব্যবহূত তথ্য বিনিময়ের মাধ্যমগুলোকে এক কথায় আইসিটি বলে।

রোহানের ব্যবহারকৃত ৩টি মাধ্যম হলো—

১. কম্পিউটার; ২. ইন্টারনেট; ৩. ই-মেইল।

আইসিটি ব্যবহারের ফলে রোহান সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় ও বিস্তারের কাজ করতে পারে।