মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে গঠিত হয়? (ক) ১০ এপ্রিল
(খ) ১৪ এপ্রিল
(গ) ১৭ এপ্রিল
(ঘ) ১৯ এপ্রিল ।
২। অপারেশন সার্চ লাইট তৈরি করেন- (i) আইয়ুব খান (ii) টিক্কা খান
(iii) রাও ফরমান আলী। (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i,ii ও iii। নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : রাকিব টিভিতে একটি নাটকে দেখে,মকবুল সাহেব কারাগারে বন্দী। তিনি মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য লড়াই করেন। তিনি এক বক্তব্যে বলেন, আমি দেশের সকল মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করতে চাই। ইহাই আমার ব্রত। এটা দেখে রাকিবের মন কেঁদে উঠল। ৩। উদ্দীপকে কোন মহান নেতার চরিত্র ফুটে উঠেছে ? (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) নেতাজী সুবাস চন্দ্র (গ) মাওলানা ভাসানী
(ঘ) মহাত্মা গান্ধী। ৪। আলোচ্য নেতার গৃহীত পদক্ষেপ- (i) পাঁচসালা পরিকল্পনা (ii) সংবিধান প্রণয়ন ১৯৭২ (iii) সাধারণ নির্বাচন ১৯৭৩। (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i,ii ও iii। ৫। আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে কে ? (ক) ইয়াইয়া খান (খ) রাও ফরমান আলী
(গ) টিক্কা খান (ঘ) লিয়াকত আলী খান । ৬। বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন কারা ? (ক) ছাত্ররা (খ) নারীরা
(গ) লেখকরা (ঘ) প্রবাসী বাঙালিরা ।
৭ । মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ? (ক) ১০টি (খ) ১১টি (গ) ১২টি (ঘ) ১৩টি। ৮। বাম রাজনৈতিক দল নিয়ে আওয়ামী লীগ কী গঠন করে ?
(ক) গেরিলা বাহিনী (খ) মুক্তিফৌজ
(গ) গুপ্ত বাহিনী (ঘ) উপদেষ্টা পরিষদ। নিচের উদ্দীপকের আলোকে ৯নং প্রশ্নের উত্তর দাও :স্নেহা গভীর ঘুমে স্বপ্ন দেখেছিল। একদল লুটপাটকারী তার এলাকার নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালায়। আর একজন সাহসী নেতা তার কৌশলী নেতৃত্বে লুটপাটকারীদের পরাস্ত করে তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করেন। ৯। উদ্দীপকে নেতার সাথে কার মিল রয়েছে (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) ডক্টর কামাল হোসেন
(গ) মাওলানা ভাসানী
(ঘ) মহাত্মা গান্ধী।
উত্তরগুলো নিজে বের করার চেষ্টা করো
