বাংলা বানানের নিয়ম-কানুন

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৯:৪৭

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দৈনন্দিন জীবনে চলার পথে আমরা অনেক শব্দই ব্যবহার করে থাকি। কখনও অর্থ বোঝে আবার কখনও না  বোঝেই ব্যবহার করছি আসলে জানার ইচ্ছে বা চেষ্টা না থাকলে জোর করে বিদ্যা শেখানো যায় না।  তাই জানতে হলে অবশ্যই আগ্রহী হতে হবে।

শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখবো দৈনন্দিন জীবনে ব্যবহার্য কিছু শব্দের অর্থের পার্থক্য।

ধরা, ধারা, দ্বারা, দারা ?

ধরা

* ধরা- ( গ্রেফতার ) পুলিশ চোরটাকে ধরেছে।

* ধরা-( অনধিকার চর্চা ) তার ব্যাগটা ধরিও না।

* ধরা- ( বোঝতে পারা ) তুমি কি আমার কথা ধরতে পেরেছো?

* ধরা- ( ক্ষমা চাওয়া) এখন পায়ে ধরে লাভ নাই।

* ধরা- ( ফাঁস হওয়া) অবশেষে তার কুকীর্তি ধরা পড়েছে।

* ধরা- ( ছোঁয়া) কে কে চাঁদ ধরতে পারবে?

* ধরা- ( আসলটা জানা) অনেক পরীক্ষা নিরীক্ষার পর তার রোগ ধরা পড়েছে।

* ধরা-( মুগ্ধ করা) কুয়াকাটা সমুদ্র সৈকত মন ধরার মতো।

* ধরা -( মেনে চলা) আমার কথা ধরলে পরীক্ষায় ফেল করবে না।

* ধরা- ( বিবেচনায় নেওয়া) তার কথা ধরলে আজ আমার এ অবস্থা হতো না।

* ধরা-( খিলি দেওয়া) দরজা ভিতর থেকে ধরা দিয়ে দাও।

* ধরা-( আটক) অবশেষে বাঘটাকে ধরা হয়েছে।

* ধরা-( অসুস্থতা অনুভব করা) হঠাত্ করে আমার মাথা ধরেছে।

* ধরা-( কাজে লাগানো) চেয়ারম্যানকে ধরলে কাজ হয়ে যেতে পারে।

ধারা

* ধারা- ( নিয়ম-রীতি) প্রত্যেক সমাজের কিছুু ধারা থাকে।

* ধারা  (স্রোতের গতি) ওখানে যেও না, ওখানে স্রোতের ধারা খুব প্রবল।

* ধারা-( আইনের বিভিন্ন পর্যায়) পুলিশ কোন ধারায় মামলা করেছে।

* ধারা-( পদ্ধতি) বীজগণিতের কিছু নির্দিষ্ট ধারা রয়েছে।

দ্বারা

* দ্বারা-( কর্তৃক) তোমার দ্বারা কিছুই হবে না।

* দ্বারা-( দিয়ে) সবার দ্বারা সব কাজ হয় না।

* দ্বারা-( অধীন) প্রজারা রাজার আইন দ্বারা শাসিত।

দারা

* দার-( স্ত্রী)

* দারা-( পরিবার-পরিজন) দারা পরিবার বাটিতে ( বাড়িতে) আমার উপোস করিয়া মরে।

অর্থের ভিন্নতা:

* ভাত- ( খাদ্য ) ভাত বাঙালির প্রিয় খাবার।

বাত- ( অসুখ) মাঝে মাঝে বাতের ব্যথা সহ্য হয় না।

বাত- ( খবর / কথা) বাত বাতাও। কয়ো বাত?

* বদ- ( খারাপ / মন্দ) বদ অভ্যাস ত্যাগ করা উচিত।

বধ- ( হত্যা) অন্যায়ভাবে কিছুু বধ করা অপরাধ।

* দোয়া- ( মঙ্গল কামনা) আমার জন্য দোয়া করবেন।

ধোয়া- ( পরিস্কার) থালাবাসন ধোয়া দরকার।

ধোঁয়া-( ধুম্র/বাষ্প) পানি আগুনে ধোঁয়ায় পরিণত হয়।

 

আরো জানতে চোখ রাখুন বাংলা বানানের নিয়ম-কানুন ফেইসবুক গ্রুপে ও দৈনিক ইত্তেফাক-এর অনুশীলন পাতায়।