ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর! মাস্টারকার্ড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং দি ট্রাভেল গ্রুপ (TTG) একসঙ্গে চালু করেছে এক্সক্লুসিভ ট্রাভেল প্রিপেইড কার্ড। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান কর্পোরেট শাখায় তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। চুক্তির আওতায় এখন থেকে TTG-এর গ্রাহকরা ট্যুর প্যাকেজ বা ভ্রমণ-সেবা বুকিংয়ের সময় পাবেন এই বিশেষ ট্রাভেল প্রিপেইড কার্ড। কার্ডটির মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে সহজেই হোটেল বুকিং, কেনাকাটা এবং অন্যান্য ভ্রমণ-সংশ্লিষ্ট সেবা গ্রহণ করা যাবে। পাশাপাশি, গ্রাহকরা উপভোগ করতে পারবেন ২৪ ঘণ্টার ওভারসিজ সাপোর্ট সুবিধা।
অনুষ্ঠানে মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট – মি. সোহেল আলিম। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওইআরএম – মি. ইমরান আহমেদ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার, কর্পোরেট ব্রাঞ্চ, গুলশান – মো. জালাল উদ্দিন প্রামাণিক; সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ম্যানেজার – মি. গোলাম মৌলা এবং ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ইন-চার্জ–ইঞ্জি. উজ্জ্বল কুমার পল।
দি ট্র্যাভেল গ্রুপ-টিটিজি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও, রুবেল আহমদ সামির; হেড অব অপারেশন্স, সিফাত সোহেলি এবং ট্রাভেল কনসালট্যান্ট, জান্নাতি আক্তার নিশু।
TTG-এর সিইও রুবেল আহমদ সামির বলেন, আমরা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের চাহিদা শুনে কাজ করে যাচ্ছি। আজ মাস্টারকার্ড ও ন্যাশনাল ব্যাংকের সঙ্গে এই নতুন প্রিপেইড কার্ড চালুর মাধ্যমে সেই চাহিদার আরও একটি গুরুত্বপূর্ণ সমাধান দিতে পেরেছি। এটি বিদেশভ্রমণে আর্থিক লেনদেনকে সহজ ও ঝামেলামুক্ত করবে। আমাদের লক্ষ্য, প্রতিটি ভ্রমণকে সহজ, নিরাপদ এবং আনন্দময় করে তোলা যেখানে TTG থাকবে একজন নির্ভরযোগ্য ট্রাভেল পার্টনার হিসেবে।
তিনি আরও জানান, TTG বর্তমানে আটাব, টোয়াব, বিডি-ইনবাউন্ড, ই-ক্যাব, ইটাব এবং বিটিইএ-এর সদস্য হিসেবে দেশের ট্র্যাভেল ইন্ডাস্ট্রির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
