এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘আকাশ ভাঙা বৃষ্টি’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম রুবেল রানা। অভিনয় করেছেন আবদুন নূর সজল, আশমা হাবিব ভাবনা, চাষী আরিফ, তালহা খান, মামুন, তৌফিক প্রমুখ।
সজলের বাসার দরজার সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সজল অফিস থেকে বাসায় ঢুকতে যাবে অমনি মেয়েটি এসে পথ আগলে দাঁড়ায়। সে তাঁকে সাহায্য করার আকুতি জানায়।
সজলের যথেষ্ট সন্দেহ থাকা সত্ত্বেও মেয়ে বলে তাঁকে ভেতরে নিয়ে যায়। মেয়েটির গল্প শুনে সে অবাক হয়। খুব মায়া লাগে। এক ধরনের দুর্বলতাও কাজ করে তাঁর মাঝে। কারণ সে এখনো ব্যাচেলর। ভালোই কাটছিল সব। হঠাত্ একদিন মেয়েটির খোঁজে কিছু লোক বাড়িতে আসে। শুরু হয় নতুন গল্প।
