বিশ্বের সবচেয়ে বড়ো নবায়নযোগ্য বিদ্যুত্ উত্পাদনের পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে উত্তর আফ্রিকান দেশ মরক্কো। ৩ হাজার হেক্টরেরও বেশি জায়গা নিয়ে এককভাবে গড়ে উঠেছে বৃহত্তম এ প্ল্যান্ট। সেই বৃহত্ প্রকল্প থেকে এত পরিমাণ বিদ্যুত্ উত্পাদন হবে যে, প্ল্যান্টটির বিদ্যুত্শক্তিতে এককভাবে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের সমান একটি অঞ্চল চলবে। একই সঙ্গে কম হলেও ১০ লাখ মানুষ পাবে এর বিদ্যুত্ সুবিধা। ৫৮০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করবে এ প্ল্যান্টটি। অন্যান্য প্ল্যান্টের মতো এই বিদ্যুত্ উত্পাদনে পরিবেশে কোনো নেতিবাচক প্রভাবও পড়বে না।
