৩৮ জনের প্রার্থিতা বাতিল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:৪৪

স্থানীয় সরকারের মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের পদে থেকে বা ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হয়েছে মোট ৩৮ জনের। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন। মূলত এসব প্রার্থীর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যানুসারে মেয়র পদে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পঞ্চগড়-১, দিনাজপুর-৩, নীলফামারী-৪, বগুড়া-৬ ও নওগাঁ-৫ আসনে। এদের সবার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান পদে থেকে বা পদত্যাগ করে যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদের সবার মনোনয়নপত্রও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা বাতিল করে দিয়েছেন।