‘এ’ দলের সমতা ফেরানোর সুযোগ

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:০৮

শুরুতে টানা দুটি ম্যাচ হেরে বসায় সিরিজটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দলের জন্য। আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের শঙ্কা নিয়ে দিন কাটছে স্বাগতিকদের। চট্টগ্রামে তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ফিরেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার সিরিজে সমতা ফেরানোর সুযোগ।

সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ আবারও আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। বিকেএসপিতে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

শুধু সমতা ফেরানোই নয় সিরিজ হার এড়ানোর জন্যও আজ জিততে হবে ইমরুল কায়েসের দলকে। ২-১ এ এগিয়ে থাকা আফগানরা আজ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে। তবে বাংলাদেশ জিতলে জমে উঠবে সিরিজটি। কারণ তখন ২৯ জুলাই বিকেএসপিতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে উঠবে অলিখিত ফাইনাল।

স্বাগতিকরা নিশ্চিতভাবেই মুখিয়ে থাকবে আজ সিরিজে সমতা ফেরাতে। অন্য দিকে সফরকারী আফগানিস্তান সিরিজ জয় নিশ্চিত করতেই মাঠে নামবে।

চট্টগ্রামে গত ম্যাচে আবু জায়েদ রাহীর বোলিং তোপে ১২২ রানে অলআউট হয়েছিল আফগানরা। রানটা পাড়ি দিতে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। আজও বল-ব্যাটে একই দাপট, ধারাবাহিকতা ধরে রাখতে হবে ইমরুল বাহিনীকে।