সামনের নির্বাচনী পথ অত্যন্ত পিচ্ছিল: লুৎফুজ্জামান বাবর

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ২০:৩৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি এখন খুবই সংঘটিত ও শক্তিশালী দল। এ দল সামনের নির্বাচনে জয়ী হবে ইনশাল্লাহ। কিন্তু নির্বাচনী পথ অত্যন্ত পিচ্ছিল। এ পথ অনেক ধৈর্য ধরে পাড় করতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, আপনারা-আমরা অনেকেই অপকর্মে লিপ্ত হয়ে যাই। সেটা কারও হওয়া যাবে না। কেউ অপকর্ম কিংবা দলের গঠনতন্ত্রবিরোধী কাজ করলে বিএনপি তার দায়িত্ব নেবে না। সে যত শক্তিশালীই হোক। দলকে বাঁচাতে হলে এ ক্ষেত্রে কোনো আপস নেই। আমাদের নেতা তারেক রহমান এ কথা বার বার বলছেন। আমি শুধু তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালি গ্রামের প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভাটি হয় স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে।

ইত্তেফাক/এমএএস