নিয়োগ

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:১৫

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারি বিধি মোতাবেক পৌর শহীদ স্মৃতি একাডেমি, ডাকঘর-উপজেলা ও জেলা-লক্ষ্মীপুর এর জন্য শূন্য পদে একজন প্রধান শিক্ষক আবশ্যক। আগামী ২৫-০৮-২০১৯ইং তারিখ রোজ রবিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সভাপতি বরাবরে আবেদন পৌঁছাতে হবে। আবু তাহের, সভাপতি ও মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর।      সিকে-১৯৫২

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ বিধি মোতাবেক মাহিলাড়া ডিগ্রি কলেজে স্নাতক সম্মান স্তরে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শূন্য কোটায় ০৪ (চার) জন প্রভাষক নিয়োগ করা হবে। ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সহ সঞ্চয়ী হিসাব নং ৬৯৬, কৃষি ব্যাংক মাহিলাড়া শাখার অনুকূলে আগামী ০৭/০৮/২০১৯ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন করতে হবে। -সভাপতি, মাহিলাড়া ডিগ্রি কলেজ, ডাকঘরঃ মাহিলাড়া, উপজেলাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল।          সিকে-১৯৫৫(বি)