আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, থাকবে যাতায়াত সুবিধা

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫:৪৭

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ নতুন জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ২০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ আগস্ট থেকে এবং চলবে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। 

নিয়োগ বিজ্ঞপ্তির মূল তথ্য

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (ব্র্যান্ড বিভাগ)
পদ সংখ্যা: ২০ জন
চাকরির ধরন: ফুলটাইম (অফিস ভিত্তিক)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ বা এমবিএ
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: বাড্ডা, ঢাকা
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে 

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ভ্রমন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, দুপুরের খাবার, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, পিক আপ এবং ড্রপ অফ সুবিধা, ৬ মাসের সফল প্রবেশন সময়ের পর পদোন্নতির সুযোগ। 
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করা যাবে।  

আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৫

ইত্তেফাক/এমএএস