রাগ নিয়ে কোনো প্রতিযোগিতা হলে নিঃসন্দেহে প্রথম হতেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন! তার প্রকাশ্য রাগের দৃশ্য প্রায়ই ভাইরাল হয়। ক্যামেরা দেখলেই তার বিরক্তি, সেলফি চেষ্টায় যাকে তাকে ধাক্কা দেন, মেরে বসেন চড় থাপ্পড় কিংবা হঠাৎ শুরু করেন চিৎকার- এসব ঘটনা বহুবার আলোচনায় এসেছে। নেটিজেনরা সবাই যখন বিগ-বি ঘরণীর মেজাজের পেছনের কারণ খুঁজে বেড়াচ্ছেন তখন মায়ের রাগের জানালেন অভিষেক ও শ্বেতা বচ্চন।
সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির এক কর্মী সেলফি তুলতে চাইলে জয়া তাকে সরাসরি ধাক্কা দেন। এমন ঘটনা আগেও ঘটেছে। অনেকে এটিকে অহংকার বা রাগ হিসেবে দেখলেও, অভিষেক ও শ্বেতা বচ্চনের মতে, এটি আসলে তাদের মায়ের ভিড় বা ঘন পরিবেশে দমবন্ধ হয়ে যাওয়ার ভয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অভিষেক এবং শ্বেতা বচ্চন ‘কফি উইথ করণ সিজন ৬’-এ মায়ের এরকম আচরণের কারণ সম্পর্কে কথা বলেছেন। তারা জানিয়েছেন, তাদের মা অভদ্র বা বদমেজাজি নন, তিনি আসলে ‘ক্লস্ট্রোফোবিয়ায়’ ভুগছেন, যা ‘ভিড় বা ঘন পরিবেশে দমবন্ধ হয়ে যাওয়ার ভয়ের’ মত এক ধরনের মানসিক সমস্যা।
শ্বেতা বচ্চনের ভাষ্যে, ‘মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হতে শুরু করে, সেই কারণে এমন আচরণ করেন। আসলে এটা এক প্রকারের আতঙ্ক।’
অভিষেক বচ্চন বলেন, ‘আজকাল বিমানবন্দরে মাকে দেখলে ছবি তোলার জন্য ছবি শিকারিরা হুড়োহুড়ি করেন না। বরং তার ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন।’

