ইউরোপীয় ইউনিয় বলেছে, ব্রেক্সিট প্রক্রিয়া যে কোনো সময় বন্ধ করে দিতে পারে ব্রিটেন। এই অধিকার তাদের আছে। গতকাল মঙ্গলবার ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের অ্যাডভোকেট জেনারেল এই কথা বলেন। আগামী ১১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিটের খসড়া প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে। এতে প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট প্রস্তাব পাস না হওয়ার সম্ভাবনা বাড়ছে। এর ফলে ব্রিটেন ব্রেক্সিট থেকে দূরে সরে আসতে পারে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা। তবে দ্বিতীয়বারের মতোও এই প্রস্তাব নিয়ে ভোট হওয়ার সম্ভাবনাও আছে। প্রধানমন্ত্রী থেরেসা মে, গণভোটের রায়কে সম্মান জানাতে প্রস্তাব পাস করতে এমপিদের প্রতি আহবান জানিয়েছেন। -রয়টার্স
