১৪৬ জন করে যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২১:৩৭

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন রোববার (২৪ আগস্ট) ১৪৬ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে।

রুশ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমিরাতের মানবিক মধ্যস্থতার প্রচেষ্টার মাধ্যমে তাদের ১৪৬ জন সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪৬ জন যুদ্ধবন্দীকে হস্তান্তর করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিনিময়ের অংশ হিসেবে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বসবাসকারী ৮ জন রাশিয়ান নাগরিককেও মস্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা রাশিয়ান সেনারা বর্তমানে বেলারুশে রয়েছেন। সেখানে তারা প্রয়োজনীয় মানসিক এবং চিকিৎসা সহায়তা পাচ্ছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মীমাংসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তীব্র কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে এসব বন্দী বিনিময় করা হচ্ছে। তবে ইউক্রেনীয় পক্ষ নতুন করে বন্দী বিনিময়ের কথা এখনো নিশ্চিত করেনি।

ইত্তেফাক/এসকে