শিশুদের ইংরেজি ভীতি দূর করতে বিশেষ আয়োজন

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩১

ইংলিশ শিখো, বিশ্বকে জয় কর’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের ইংরেজি ভীতি দূর করে প্রীতি জন্মানো ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিআরডি স্কুলে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী  ইংরেজি মেলা-২০১৯।

জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী আয়োজিত ওই ইংরেজি মেলার উদ্বোধন করেন। সিআরডি স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, জয়পুরহাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন, গ্র্যাজুয়েট হেলথ এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মোয়াজ্জেম হোসেন, সিআরডি স্কুলের অধ্যক্ষ এ আর আসাদুজ্জামান প্রমুখ।

শিশু শিক্ষার্থীদের নানা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য ফল মেলা, গণিত মেলা, বাংলা ভাষা মেলা, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন উত্সব পালন করে থাকে সিআরডি স্কুল কর্তৃপক্ষ। এবারের ইংরেজি মেলার প্রতিপাদ্য হচ্ছে ’লার্ন ইংলিশ, উইন দ্যা ওয়ার্ল্ড’। ইংলিশ মেলায় ১ম থেকে ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থীদের ৮৫টি ইংরেজি ভাষা বিষয়ক স্টল স্থান পেয়েছে। সব শেষে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও  বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।