নালিতাবাড়ীতে তিন ড্রেজার ধ্বংস

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩১

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যালোচালিত তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর চারআলী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে সীমান্তবর্তী চারআলী ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের অভিযোগে তিনটি শ্যালোচালিত ড্রেজার হাতুড়ি দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।