গুজব ছড়ানো ও ছেলেধরা প্রতিরোধে মতবিনিময় সভা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩১

জেলার হাইমচর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গুজব ছড়ানো ও ছেলেধরা প্রতিরোধে বৃহস্পতিবার এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বানে উপজেলার ১৪টি হাইস্কুলের দুই শতাধিক শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শিক্ষক সমিতির সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনে আইনের হাতে তুলে দিতে হবে।