নন্দীগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে লিফলেট বিতরণ

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩২

নন্দীগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেছেন পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল। শুক্রবার বাদ জুমা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, আব্দুর রশিদ, জালাল উদ্দিন ও রহমত আলী উপস্থিত ছিলেন।