কাজের গতি আরো বাড়িয়ে খুলনা-মোংলা রেলপথ নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন। শুক্রবার সকালে রেলওয়ে রেস্টহাউজ সম্মেলন কক্ষে খুলনা-মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ইতিমধ্যে খুলনা-মোংলা রেলপথ নির্মাণ ৫০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। বাকি নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। ২০২১ সালের আগেই খুলনা-মোংলা রেল চলাচল করবে।
এসময় খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুমসহ প্রকল্পের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
