গানার্সদের আশার আলো হয়ে এমিরেটসে এজে

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৭:৩৭

দীঘদিন ধরে একজন সলিড ফরোয়ার্ডের খোঁজে ছিল আর্সেনাল। প্রতিপক্ষের রক্ষণশিবিরে কাঁপুনি ধরিয়ে দিলেও কোথাও যেন একটি কমতি ছিল দ্য গানার্সদের। তাইতো তো আর্সেনাল বস মিকেক আর্টেটা হন্যে হয়ে খুঁজছিলেন একজন ফরোয়ার্ডকে, যিনি কি না দূর করবে দলের এমন অভাব। পরিণত হবে গোল মেশিনে। তবে হাভার্টজের ইনজুরির পর সেই অভাব আরও তীব্র হলো। নানা জল্পনা-কল্পনা শেষে ট্রান্সফার যুদ্ধে টটেনহ্যামকে হারিয়ে এবেরেচিক এজেকে ক্রিস্টাল প্যালেস থেকে ৮ মিলিয়ন অ্যাড-অনের শর্তসহ মোট ৬৮ মিলিয়ন পাউন্ডে নিজেদের ডেরায় ভেড়ালো আর্সেনাল।

শনিবার (২৩ আগস্ট) রাতে প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় এবং ঘরের মাঠে প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডের মাঠে নামে আর্সেনাল। ম্যাচে লিউসকে ৫-০ গোলে উড়িয়ে বড় জয় তুলে নেন দ্য গানার্সরা। এই ম্যাচের মধ্যে দিয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছে ম্যাক্স ডাউম্যানের। তার বয়স ১৫ বছর ২৩৫ দিন। নিজের অভিষেকে গোলও করেছেন এই বিস্ময়বালক।

তবে ম্যাচের আগে সমর্থকদের জন্য চমক হিসেবে ছিল এমিরেটসে এরেরেচিক এজের প্রত্যাবর্তন । ম্যাচ শুরুর আগে এমিরেটসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই ইংলিশ ফরোয়ার্ড। আর্সেনাল ভক্তরাও এজেকে স্বাগত জানান দারুণভাবে। যদিও এমিরেটসে ইজের উপস্থিতি অবাক করেছেন আর্সেনাল বস মিকেল
আর্টেটাকে। যদিও শেষ পর্যন্ত দলে নতুন আস্থার প্রতীক এজেকে পরিচয় করিয়ে দিলেন 'শক্তিশালী ও সৃজনশীল ফুটবলার' হিসেবে।

লিডসের বিপক্ষে মাঠে নামার আগে এমিরেটসে এজের অভিষেক নিয়ে আটের্টা বলেন, 'আমি রাজি হয়েছিলাম, কিন্তু আজ ফোনেও আমি কোনো খবর পাচ্ছিলাম না, তাই আমি ভেবেছিলাম এটি (এজের অভিষেক) ঘটছে না। কিন্তু শেষ মুহূর্তে আবারও তারা এটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই চুক্তির সঙ্গে জড়িত সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এটি দেখতে পারা দুর্দান্ত ছিল।'

সেই সঙ্গে এজের আর্সেনাল অধ্যায় নিয়ে মিকেল আর্টেটা বলেন, 'এবেরেচিকে আর্সেনালে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সে একজন শক্তিশালী ও সৃজনশীল ফুটলবার। আমাদের আক্রমণাত্মক খেলার জন্য এক নতুন মাত্রা যোগ করবে। একজন খেলোয়াড় হিসেবে তার প্রতিভা এবং বুদ্ধিমত্তার পাশাপাশি যা তার ক্যারিয়ার জুড়ে কঠোর পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছে। তার মানসিকতা ও উচ্চাকাঙ্ক্ষা আমরা আমাদের দলে চাই। আমরা সকলেই এবেরেচির সঙ্গে কাজ শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।'

এই আর্সেনাল ছিল এজের শৈশবের ঘর। নতুন করে পুরোনো তল্লাটে ফেরার অনুভূতি এজের চোখেমুখে স্পষ্ট। কেননা ২০০৬-২০১১ পর্যন্ত আসের্নালের বয়সভিত্তিক দলে খেলেছেন ২৭ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। এর আগে ক্রিস্টাল প্যালেনের জার্সি গায়ে ১৬৯ ম্যাচে ৪০ গোল করা করেছিল এজে। তবে গত মৌসুমে নিজের পায়ের জাদুতে সবাইকে মাতিয়ে রেখেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। ১৪ গোল করার পাশাপাশি ১২ অ্যাসিস্ট করেছেন তিনি। প্রিমিয়ার লিগে নিজেদের পরের ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচ দিয়ে দ্য গানার্সদের জার্সি গায়ে মাঠের খেলায় নামবেন এজে। 

ইত্তেফাক/জেডএইচ