হিলি সীমান্তে তিন রোহিঙ্গা শিশু আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩৫

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন রোহিঙ্গা শিশুকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাকিমপুর থানা পুলিশ সীমান্তের সিপি রোড থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো—কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল গনি মিয়ার ছেলে একরাম (১২), নুর ইসলামের ছেলে ইউনুস (১৪) ও নুর মোহাম্মদের ছেলে সদরুল (১২)।

হাকিমপুর থানা পুলিশ জানায়, ঐ তিন রোহিঙ্গা শিশু গত বুধবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে হিলি সীমান্তে আসে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারা সীমান্তের চেকপোস্ট এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।