কেন্দুয়ায় বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩৫

উপজেলায় শুক্রবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আয়াতুল ইসলাম (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়াতুল সাজিউড়া (পূর্বপাড়া) গ্রামের পুলিশ মিয়ার ছেলে। সে স্থানীয় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।