পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় নদীতে ডুবে সুরভী আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ওই এলাকার বোরকা নদীতে এই ঘটনা ঘটে। মৃত সুরভী ওই এলাকার আবু সাইদের মেয়ে, সে স্থানীয় খইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানায়, সুরভী কয়েকজনের সাথে বাড়ির পাশে বোরকা নদীতে গোসল করতে গেলে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন নদীতে নেমে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের চিকিত্সক সুরভীকে মৃত ঘোষণা করেন।
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নদীতে তলিয়ে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
