কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীতে কোস্টগার্ডের জওয়ানরা অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা ও একটি কাঠের বোট জব্দ করেছে।
জানা যায়, গতকাল শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন নাফ নদীর জাইল্যার দ্বীপে বিশেষ অভিযানের সময় একটি কাঠের বোটকে ধাওয়া করে। এসময় বোটের লোকজন বোটটি কিনারায় ফেলে পালিয়ে যায়। পরে ভাসমান বোটটি জব্দ করে তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বোট ও ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
