মাত্র ১৫ মাস বয়সের ফুটফুটে শিশু কন্যা ইকরা জন্ম থেকেই কিডনি রোগে আক্রান্ত। ইতোমধ্যে তার বাবা ধারদেনা ও এনজিও ঋণে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে বর্তমানে বিনা চিকিৎসায় দিন কাটছে শিশুটির।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের বাসিন্দা ও ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরী) আরিফুল ইসলাম আরিফ তার দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ের জীবন বাঁচাতে সমাজের সহৃদয় ব্যক্তি, প্রবাসী ও হৃদয়বান নাগরিকদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
আরিফ জানান, জন্মের পর থেকেই ইকরা বারবার অসুস্থ হয়ে পড়তো। পরে ঢাকায় চিকিৎসা করাতে গেলে ধরা পড়ে, তার দুটি কিডনি শরীরের একই পাশে (ডানদিকে) রয়েছে, যা অস্বাভাবিক। এতে কিডনির স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং কিডনিতে ফোলাভাব ও সংক্রমণ দেখা দিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, একটি কিডনি অপসারণ করে শরীরের বাম পাশে প্রতিস্থাপন করতে হবে। এর জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। অথচ পরিবারটি এতটাই আর্থিক সংকটে, চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
সাহায্য পাঠাতে যোগাযোগ ও হিসাব বিবরণ:
আরিফুল ইসলাম আরিফ– ০১৭৪৫-১৫৩১৯৪
হিসাব নাম্বার: ১৩১১০০২৩৩০৮০২
ব্যাংক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
শাখা: টরকী বন্দর সাব শাখা (১৪৫০৬০৮২৬), গৌরনদী, বরিশাল
হিসাবধারী: মো. মাজারুল ইসলাম
