শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অগ্নিকাণ্ড

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩৭

শায়েস্তাগঞ্জ উপজেলাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র দাউদনগর বাজারের কে আলী প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯টায় কে আলী প্লাজার শ্যামা ফ্যাশন নামক কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

সূত্রে জানা গেছে, কে আলী প্লাজার নিচ তলায় অবস্থিত শ্যামাফ্যাশন নামক কাপড়ের দোকানের আইপিএস থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আশপাশের লোকজনের ধারণা। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে আলী প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হাসান রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করায় এ অগ্নিকাণ্ড থেকে আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।