লোহাগাড়ায় ছেলেধরা গুজব প্রতিরোধে প্রচারণা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছেলেধরার গুজব ঠেকাতে ইউনিয়নে-ইউনিয়নে থানার পুলিশ জনসচেতনতামূলক প্রচারণা করে যাচ্ছে। ইতিমধ্যে উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়া, আমিরাবাদ ইউনিয়ন ও কলাউজান ইউনিয়নে মাইকিং ও সভা করেছে লোহাগাড়া থানার পুলিশ। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, রাস্তার মোড়সহ জনবহুল এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছেলেধরার গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।